আত তিব্বুন নববি (সা.) (হার্ডকভার)
শারীরিক ও আত্মিক চিকিৎসায় নববি পদ্ধতি
৳900.00 Original price was: ৳900.00.৳460.00Current price is: ৳460.00.
লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ
প্রকাশনী : দারুল আরকাম
বিষয় : ইসলামি চিকিৎসা ও স্বাস্থ্য
পৃষ্ঠা : 624, কভার : হার্ডকভার, সংস্করণ : 1st Edition, 2021
অনুবাদক: মুফতি আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী, মুফতি আবু সাআদ, মাওলানা মুহাম্মদ আমিন, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা ফখরুল ইসলাম
সম্পাদক: মুফতি আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
সুস্থতা মহান আল্লাহর দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা রক্ষণের বিধান দিয়েছেন এবং অসুস্থতায় চিকিৎসা গ্রহণের গুরুত্বারোপ করেছেন। তিনি ইরশাদ করেন হে আল্লাহর বান্দাগণ তোমরা ওষুধ এর ব্যবস্থাপনা কর কেননা মহান আল্লাহ যত রোগ সৃষ্টি করেছেন প্রতিটির ওষুধও সৃষ্টি করেছে।
প্রয়োজনের তাগিদে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওষুধ ব্যবহার করেছেন এবং বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের বিভিন্ন শারীরিক ও আত্মিক অসুস্থতার চিকিৎসা প্রদান করেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম রচিত চলমান গ্রন্থটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন সময়ে দেয়া বিভিন্ন চিকিৎসা পরামর্শের সামগ্রিক রূপ। যেখানে বিভিন্ন রোগের মৌলিক কারণ, অসুস্থ হওয়ার পথ রুদ্ধ করা বিভিন্ন প্রতিষেধক এবং ওষুধের সহজ পদ্ধতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি শারীরিক সুস্থতা ধরে রাখতে মনস্তাত্তি¡ক বিভিন্ন পদ্ধতির পরিপূর্ণ বিশ্লেষণ করা হয়েছে।
বর্তমানে আধুনিক চিকিৎসাবিজ্ঞান যথেষ্ট উন্নতি লাভ করেছে। কিন্তু আল্লাহর রাসূলের ঐশী পদ্ধতিতে প্রাপ্ত চিকিৎসা পদ্ধতির সামনে তা কোন অবস্থানই রাখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্ভুল চিকিৎসা পদ্ধতির কার্যকরিতা অনস্বীকার্য ও নজিরবিহীন। আল্লাহ রাসূলের দেখানো চিকিৎসা পদ্ধতির সম্মিলিত রূপের এই গ্রন্থটি একদিকে যেমন অসুস্থ ব্যক্তিদের হাতের নাগালে বিভিন্ন কার্যকরি ঔষধ এর সন্ধান দিবে পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে অভিজ্ঞ ডাক্তার ও গবেষকগণের সামনে চিকিৎসা জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। পাঠকদের জন্য এতে রয়েছে উন্নত চিকিৎসা চারিত্রিক উন্নত আদর্শ ও আত্মিক সাধনার এক ভান্ডার।
4 reviews for আত তিব্বুন নববি (সা.) (হার্ডকভার)
শারীরিক ও আত্মিক চিকিৎসায় নববি পদ্ধতি
Clear filters Related products
কিতাবুল কাবায়ের (হার্ডকভার)
কবিরা গুনাহ বিষয়ক ১০০০ হাদীস ও তার ব্যাখ্যা
In stock
দারুল আরকাম প্যাকেজ ( টু-লাভারস + অনলি ফর ম্যান )
3 in stock
প্রবৃত্তির নিন্দাচার (হার্ডকভার)
মেকি ভালোবাসায় প্রতারিত
In stock
ফুরুঊল ঈমান (হার্ডকভার)
কুরআন-সুন্নাহর আলোকে ঈমানের শাখা সমূহের বিবরণ
In stock
বোকাদের গল্প (হার্ডকভার)
“আখবারুল হামকা ওয়াল মুগাফফালীন” গ্রন্থের অনুবাদ
In stock

ফয়সাল আদিব –
হোমিওপ্যাথি,এলোপ্যাথি, আয়ুর্বেদীসহ অসংখ্য চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা অবগত থাকলেও অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে বলতে হয় মুসলমান হয়ে নবিজী (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা বেখবর।এর বেশ কিছু কারণও অবশ্যই রয়েছে তার মধ্যে অন্যতম হল আরবী জানা না থাকা।যার ফলে আরবীতে লিখিত নবিজী (️ﷺ) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লিখিত বইগুলো থেকে মণিমুক্তা আহরণ করা আমাদের জন্য একপ্রকার অসম্ভব বলা চলে।
অথচ আমাদের ছিল ইবনে সিনার মত চিকিৎসা বিজ্ঞানীরা।যাঁদের বই আজকের আধুনিক যুগেও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়।ইউরোপের হাজারো খারাপ দিক থাকলেও তাদের অল্প ভাল দিকের মধ্যে অন্যতম হল তারা গুণীর কদর করতে জানে।মুসলিমরা তাদের ঘরের গুণীর কদর না করলেও ইউরোপ ঠিকই করেছে।যাহোক নবিজী (️ﷺ) চিকিৎসা পদ্ধতির প্রতি আমাদের আস্হা ও বিশ্বাস কোনকালেই কম ছিল না।এজন্যই এদেশের মানুষ এখনও হুজুরদের কাছে ঝাঁড়ফুক নেয়ার জন্য ধরণা দেয়।
তবে এটা অত্যন্ত খুশির বিষয় যে,দারুল আরকাম প্রকাশনী হতে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ কতৃক নবীজি (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি ও সালাফগণের চিকিৎসা সম্পর্কে রচিত “আত-তিব্বুন নববী” বইটি অনুবাদ হয়ে বাংলাভাষাভাষীদের নিকট হাজির হয়েছে।বর্তমানে রোগশোক যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ চিকিৎসা করতে গিয়ে অর্থ-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে এমন সময়ে এই বইটির গুরুত্ব যে কতখানি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।এখানে মোটেও বর্তমান চিকিৎসাবিজ্ঞানের উপকারীতা ও কার্যকারিতাকে খাঁটো করে দেখানো হয়নি।তাছাড়া প্রায় হাজার বছর আগে রচিত একটি বইয়ে বর্তমানের সকল রোগশোকের সমাধান পেয়ে যাওয়া কিংবা এই বই পড়েই যেকারো ডাক্তার বনে যাওয়া অবাস্তব কল্পনা ছাড়া কিছুই নয়।তবে আর যাইহোক নবিজী (ﷺ)️ এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত জ্ঞান ও একে কাজে লাগিয়ে নিজের শারীরিক ও আত্নিক উন্নতি ঘটাতে বইটি অত্যন্ত সহায়ক হবে তা বলাই বাহুল্য।তাই প্রতিটা মুসলিমেরই উচিত আজই বইটা সংগ্রহ করে নেয়া।
Masudul islam –
আস সালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ ওয়াস স্বলাতু ওয়াস সলামু ‘আলা রসুলিল্লাহ
বইটির ব্যাপারে ২টি মন্তব্য আমার থাকবে।
প্রথমত, অবশ্যই এই বইটি আমাদের মুসলিমদের জন্য শারীরিক ও রূহানী বিভিন্ন রোগের জন্য একটি সুন্দর অভিধান হিসেবে কাজ করবে। এখানে চিকিৎসার উপায় উপকরণ ও পদ্ধতিগুলো সুন্দর ও সাবিলীল করে মূল লিখক সাজিয়ে এনেছেন তা আসলেই সবার জন্য উপকারী। কিন্তু, এখানে একটি আক্বীদাগত বড় সমস্যা পরীলক্ষীন করেলাম সেটা ২য় পয়েন্টে উল্লেখ্য করা হলো।
দ্বিতীয়ত, বইয়ের “প্রাকৃতিক ঔষুধ দ্বারা চিকিৎসার” – “জ্বরের চিকিৎসা” থেকে অনেক গুলো অধ্যায়ে “তাবীজের ব্যবহার” কিভাবে করতে হয় সেটা বলা হয়ছে। অর্থাৎ এখানে, তাবীজকে প্রমোট করে চিকিৎসা করার কথাগুলো মাঝখানে প্রবেশ করিয়ে একতা শির্কের দ্বার খুলে দেয়া হয়েছে। যদি এটা বইয়ের মূল লিখক নিজেই তার অরিজিনাল বইয়ে লিখে থাকেন তাহলে আমার মনে হয় এটা পুনরায় বিজ্ঞ আলেমদের দিয়ে রিচেক করানো উচিত অন্যদিকে যদি অনুবাদকেরা এই জিনিষ নিজে থেকে প্রবেশ করান তাহলে ব্যাপারটা বইয়ের ক্ষেত্রে খিয়ানত হয়েছে।
তাই, এই বইটির ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা দরকার এবং বইটির শির্কি ইস্যুগুলো রিচেক করে সেটা সংশোধন করাও জরূরী
জাযাকাল্লাহু খইরন
Md. Shoel Sarowar –
Allahuakbar,Allahuakbar,Allahuakbar, mashallah it is a unique book for the treatment of any kind of diseases through which the whole humanity will be highly benefited . All praise to almighty ALLAH.
Hafiz Golam Rabby –
আলহামদুলিল্লাহ, চমৎকার পৃষ্ঠা এবং লেখার ফন্টও অসাধারণ। বইটির প্রকাশনী উন্নত মানের। আর যারা বঙ্গানুবাদ করেছেন তাদের প্রতি রইল দোয়া। আর ইমাম ইবনুল কাইয়ুম রহ. আল্লাহ তায়ালা ওনাকে জান্নাত দান করুন। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ।