দারুল আরকাম প্যাকেজ ( টু-লাভারস + অনলি ফর ম্যান )
৳700.00 Original price was: ৳700.00.৳420.00Current price is: ৳420.00.
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
3 in stock
১.
বই : অনলি ফর ম্যান
লেখক : ড. আদহাম আশ শারকাবি
প্রকাশনী : দারুল আরকাম
পৃষ্ঠা : 272, কভার : হার্ড কভার
আল্লাহ তায়ালা পারতেন, হাওয়া আ.-কে ভিন্ন মাটি দিয়ে তৈরি করতে, যেভাবে হযরত আদম আ.-কে তৈরি করেছিলেন। সেটা না করে আল্লাহ তায়ালা হযরত আদম আ.-এর পাঁজরের হাড় থেকে হাওয়া আ.-কে সৃষ্টি করেছেন। যেন আদম বুঝতে পারেন যে, হাওয়া তার দেহেরই একটি অংশ। যেন নিজের দেহের মতো হাওয়াকে যত্ন করতে পারেন!
যেন হাওয়া বুঝতে পারেন যে, আদম-ই তার আসল। যেন হযরত আদমের প্রতি তিনি টান অনুভব করেন, যেভাবে স্বদেশের প্রতি টান অনুভব করে দূর-পরবাসী কেউ। স্বামী স্ত্রীর মাঝে চিরদিন ভালোবাসা অটুট রাখার জন্য এটা স্রষ্টা নির্ধারিত সুনিপুণ পন্থা। তবে জীবনের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়…
প্রতিটি স্বামীকে বুঝতে হবে, স্ত্রী কিভাবে চিন্তা করে, কী অনুভব করে, কিভাবে প্রতিক্রিয়া দেখায়!
নারী-পুরুষের মাঝে মিল রয়েছে। এ মিলের কারণ সৃষ্টি রহস্য। নারী-পুরুষ উভয়কে একজন মানুষ থেকেই সৃষ্টি করা হয়েছে।
নারী-পুরুষের মাঝে ভিন্নতা রয়েছে। এ ভিন্নতার কারণও সৃষ্টি রহস্য। উভয়কে কিছু ভিন্নতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। সুখময় জীবনের জন্য এ ভিন্নতা বা পার্থক্যগুলোকে উপলব্ধি করা, একে বিবেচনায় নেয়া ও এর প্রতি দৃষ্টিপাত করা জরুরি। স্বামী-স্ত্রীর মধ্যকার এ ভিন্নতা ত্রুটি নয়, বরং এটা জীবন ও ব্যক্তিত্বের পূর্ণতা।
এ গ্রন্থটি শুধু পুরুষের জন্য রচিত…
তবে নারী-পুরুষের স্বভাবগত ভিন্নতার ব্যাখ্যাও এখানে দেয়া হয়েছে সুনিপুণভাবে।
২.
বই : টু-লাভারস
লেখক : কারীম আশ-শাযলী
প্রকাশনী : দারুল আরকাম
অনুবাদক : মাওলানা সাইফুল ইসলাম
পৃষ্ঠা : 176, কভার : হার্ড কভার
ভালোবাসা। কত চিত্তাকর্ষক শব্দ। কত পবিত্র অর্থপূর্ণ। আর কত বিশাল দায়িত্বপূর্ণ। ভালোবাসা সেই শব্দ, যা মুখে বলা হয়, কিন্তু তার ভেতরে থাকে হাজারও না বলা কথা।
ভালোবাসা হলো একটি বার্তা, একটি প্রতিশ্রুতি এবং একটি উৎস। ভালোবাসা জীবনসুধা; বরং আমার রবের শপথ, এটিই জীবনের ভেদ। ভালোবাসা আত্মার স্বাদ; না, বরং বিদ্যমান জগতের আত্মা। ভালোবাসার মাধ্যমেই জীবন স্বচ্ছ হয়। মন আলোকিত হয়। হৃদয় নেচে উঠে। ভালোবাসার কারণে বিচ্যুতিগুলো ক্ষমা করা হয় এবং পদস্খলনগুলো উপেক্ষা করা হয়। যদি ভালোবাসা না থাকত, তবে এক ডাল আরেক ডালকে জড়িয়ে ধরত না, হরিণটি হরিণীটির প্রতি ঝুঁকে পড়ত না, যমিনের আকর্ষণে মেঘ কেঁদে উঠত না, বসন্তের সজীবতায় যমিন হাসত না, এমনকি জীবনই থাকত না।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, প্রেমিক যুগলের জন্য বিবাহের চেয়ে উত্তম কিছু নেই।
ভালোবাসা শব্দটি সর্বদাই এমন মেঘমালার ন্যায়, যার ছায়ায় প্রত্যেক এমন হৃদয়যুগল প্রশান্তি লাভ করে, যারা আল্লাহ তাআলার জন্য শরয়ি নীতিমালার ভিত্তিতে পরস্পরে ঘনিষ্ঠ হয় এবং আল্লাহর হকসমূহ আদায় করে।
এ বই কোনো বৈজ্ঞানিক বই নয়, যদিও এতে পারিবারিক সম্পর্ক বিষয়ে সবচেয়ে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং বড় বড় বিশেষজ্ঞদের মতামতগুলো উল্লেখ করা হয়েছে। এটি ফিকহি বইও নয়, যদিও এটি আমাদের ইসলামি আদর্শ এবং ধর্মীয় সুন্দর নীতিগুলো থেকেই উৎসারিত।
এটি কোনো সামাজিক বইও নয়, যদিও এটি পারিবারিক কাঠামো ও তার সমস্যাবলীর উপর আলোকপাত করেছে।
এটি কতিপয় চিন্তা-ভাবনা সংবলিত একটি বই, যা স্বামী অথবা স্ত্রী, অথবা উভয়েই একসাথে পাঠ করবেন। যেন তাদের দিগন্ত বিস্তৃত হয় এবং তারা ভালোবাসা ও সৌন্দর্যের শিল্প শিখতে পারেন।
আশা করি, বইয়ের ভেতরে আমাদের বিচরণ উপভোগ্য হবে, এ আশাই আমার শক্তি যোগায়। কারণ এ বইটি পাঠের জন্য চয়ন করাই আপনার এ কথার প্রমাণ যে, আপনি আপনার জীবনসঙ্গীকে সুখী করতে আগ্রহী। আর এ কারণেই আনন্দ ও সুখ লাভ করবেন। আসুন আমরা আল্লাহর রহমত
নিয়ে শুরু করি।
Related products
আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র-১,২,৩(অনলাইন বুকশপ কালেকশন) (হার্ডকভার)
In stock
কোরআন প্যাকেজ নাশাত
3 in stock
দাম্পত্য প্যাকেজ : ৩ টি বই
In stock
নারীদের প্যাকেজ : ৩ টি বই
In stock
ফুরুঊল ঈমান (হার্ডকভার)
কুরআন-সুন্নাহর আলোকে ঈমানের শাখা সমূহের বিবরণ
In stock
সিরাত প্যাকেজ ( আর রাহীকুল মাখতূম + রাসূল (সা.)-এর ২৪ ঘন্টার আমল )
In stock

Reviews
Clear filtersThere are no reviews yet.