রূহের চিকিৎসা
৳460.00 Original price was: ৳460.00.৳349.00Current price is: ৳349.00.
লেখক : ইমাম ইবনু তাইমিয়া রহ
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 384, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published 2021
আইএসবিএন : 9789849406686
অনুবাদ: আল-আমিন ফেরদৌস, ইসমাঈল যাবিহুল্লাহ
সম্পাদনা : আসলাফ সম্পাদনা পর্ষদ
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
বর্তমান সময়কে চিকিৎসাব্যবস্থার উৎকর্ষ সময় বলা যায়। প্রায় সব রোগেরই উন্নত চিকিৎসাপদ্ধতি বের হয়েছে। আমরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছি। একইসঙ্গে সুস্থতার জন্য নানাবিধ ব্যবস্থা নিচ্ছি। শারীরিক সুস্থতার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে আমরা কোনো ধরনের ত্রুটি করছি না। অথচ শরীরের যেমন রোগব্যাধি হয়, অন্তরও রোগব্যাধি থেকে মুক্ত নয়। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম অন্তরের রোগে আক্রান্ত হই। বিভিন্ন জটিল রোগ বাসা বেঁধে আমাদের সুস্থ আত্মাকে অকেজো করে ফেলে। রোগের তীব্রতায় আমাদের মধ্যকার ভাল ও সৎ গুণগুলো হারিয়ে যায়। সে জায়গায় স্থান করে নেয় হিংসা-বিদ্বেষ ও রিয়ার মতো ধ্বংসাত্মক ব্যাধি।
কিন্তু সে জন্য আমরা কোনো ধরনের চিকিৎসার কথা ভাবি না। অনেকেই এই রোগগুলোকে অবহেলা করে এড়িয়ে যায়। কেউ কেউ তো জানেই না, শরীরের মতো অন্তরের রোগেরও চিকিৎসা করতে হয়। অথচ অন্তরের সুস্থতা শরীরের সুস্থতার চেয়েও বেশী জরুরী। শরীর অসুস্থ থাকলেও অন্তর সুস্থ থাকতে পারে। কিন্তু অন্তর অসুস্থ হলে সুস্থ শরীরও আমাদের কোন কাজে লাগবে না।
অন্তরের রোগ কেমন হতে পারে অথবা অন্তরের রোগের প্রকার ও ধরন কতটি—এসব রোগ থেকে সুস্থতার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ‘রূহের চিকিৎসা’ গ্রন্থটিতে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার দীর্ঘ ও প্রয়োজনীয় আলোচনা রয়েছে। আলোচনাগুলো পাঠকের সুবিধার্থে মজলিস আকারে সাজানো হয়েছে। একজন মুসলিম হওয়ার পরও ইচ্ছায় অনিচ্ছায় আমরা বিভিন্ন আত্মিক রোগে আক্রান্ত হই। যার ফলে আমাদের সমস্ত ইবাদাহ, সকল আমল অর্থহীন হয়ে যায়। এই সব বিষয়গুলো নিয়ে ইমাম ইবনু তাইমিয়ার যুক্তিপূর্ণ ও সমৃদ্ধ আলোচনা পাওয়া যাবে গ্রন্থটিতে। বইয়ের বিভিন্ন আলোচনায় স্পষ্টভাবে অন্তরের হাল হাকিকত তুলে ধরা হয়েছে। পাশাপাশি তা থেকে উত্তরণের ব্যবস্থাপত্রও বলে দেয়া হয়েছে। এই গ্রন্থটিকে মুসলিম উম্মাহর আত্মিক ব্যাধি ও প্রতিকারের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। একজন তরুণের জন্য, একজন বৃদ্ধের জন্য—বলা যায়, সকল মুসলিমের জন্যই এই বইটি পড়া জরুরী।
Related products
ডু ইট টুডে (হার্ডকভার)
গড়িমসি কাটিয়ে ওঠার, প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার এবং আরো অর্থবহ কিছু অর্জন করার কার্যকর গাইডবুক
In stock
দশ দিনে কোটিপতি হওয়ার উপায় (ধনীরাই কি সুখী? ইসলাম কী বলে!)
In stock
দ্য ক্যাডার – বিসিএস মাস্টার প্ল্যানার ফ্রি (পেপারব্যাক)
4 in stock
দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ ﷺ (হার্ডকভার)
ব্যবসাবাণিজ্য ও ক্যারিয়ারে সফল হওয়ার গাইডলাইন
35 in stock
প্রবৃত্তির নিন্দাচার (হার্ডকভার)
মেকি ভালোবাসায় প্রতারিত
In stock
মুমিনের ক্যারিয়ার ভাবনা
In stock

Reviews
Clear filtersThere are no reviews yet.