পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা – প্রথম খন্ড
৳250.00 Original price was: ৳250.00.৳200.00Current price is: ৳200.00.
লেখক : তামিম শাহরিয়ার সুবিন
প্রকাশনী : দ্বিমিক প্রকাশনী
বিষয় : কম্পিউটার প্রোগ্রামিং
পৃষ্ঠা : 118, কভার : পেপারব্যাক, সংস্করণ : 1st Published, 2017
আইএসবিএন : 9789849216452
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
বাংলাদেশের অর্থনীতি তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি পোশাকশিল্প, দ্বিতীয়টি কৃষি ও তৃতীয়টি হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের শ্রম। কিন্তু চতুর্থ পিলারটি অনুপস্থিত।
সেই পিলারটি হতে পারত তথ্যপ্রযুক্তি। কিন্তু সঠিক দিক নির্দেশনা ও চেষ্টার অভাবে বাংলাদেশ এই খাতে এখনো অনেক অনেক পেছনে।
তথ্যপ্রযুক্তি নিয়ে যে যতই কথা বলুক, যত শর্টকাটে বড়লোক হবার স্বপ্নই দেখাক, এতে কাজের কাজ কিছু হবে না। তথ্যপ্রযুক্তির মূল বিষয় হচ্ছে প্রোগ্রামিং আর সেটাকে ধরেই আমাদের আগাতে হবে। অনেক দেরিতে হলেও বাংলাদেশের অনেকেই সেটা বুঝতে শুরু করেছে, আর তাই স্কুল-কলেজের শিক্ষার্থীরাও তাদের নিয়মিত পড়াশোনার বাইরে প্রোগ্রামিং শেখার চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করছে। বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের যে, বাংলাদেশের স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অধিকাংশই প্রোগামিং শেখা শুরু করে আমার লেখা কম্পিউটার প্রোগামিং ১ম খন্ড বইটি দিয়ে। বইটিতে সি (C) প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামিংয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করানোর চেষ্টা করেছি।
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য পাইথন (Python) নামক প্রোগ্রামিং ভাষাটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা যেমন পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করেছে,তেমনি এমআইটি (MIT)-এর মতো পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোও তাদের সিলেবাসে পাইথন দিয়ে প্রোগ্রামিং ও কম্পিউটার বিজ্ঞান শেখা শুরু করার কোর্স নিয়ে এসেছে বাংলাদেশের শিক্ষার্থীরাও যেন এদিক থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য আমার ক্ষুদ্র প্রয়াস এ বইটি।
Related products
ওয়েব ডিজাইন শিখে ডলার আয়
In stock
পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি
In stock
পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস
In stock
প্রোগ্রামিংয়ের বলদ টু বস (হার্ডকভার)
In stock
প্রোডাক্টিভ প্রোগ্রামার
In stock
ফ্রিল্যান্সারের গল্পকথা
In stock
ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি
In stock
মাদ্রাসা থেকে ফ্রিল্যান্সিং
In stock
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া (হার্ডকভার)
বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি ও আইডিয়া অবলম্বনে
In stock

Reviews
Clear filtersThere are no reviews yet.