আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ
৳900.00 Original price was: ৳900.00.৳740.00Current price is: ৳740.00.
লেখক : ড. মোঃ ইব্রাহীম খলিল
প্রকাশনী : অবসর প্রকাশনা সংস্থা
বিষয় : কোরআন ও তাফসীর
পৃষ্ঠা : 670, কভার : হার্ডকভার, সংস্করণ : 1st editon, 2025
আইএসবিএন : 9789848801932, ভাষা : বাংলা
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আল-কুরআনের অনেকগুলো বাংলা অনুবাদ রয়েছে। এগুলোর মধ্যে কিছুর ভাষা অত্যন্ত কঠিন। কিছু কিছু শাব্দিক অর্থভিত্তিক। কিছু রয়েছে ভাবভিত্তিক। রয়েছে আয়াতের অনুবাদে প্রথম বন্ধনী-তৃতীয় বন্ধনীর জটিলতা। একই আয়াতে দুই বা ততোধিক সর্বনামের যথেচ্ছ ব্যবহার। সব মিলিয়ে অনুবাদে সাবলীলতা আসার পরিবর্তে এসেছে দুর্বোধ্যতা। কিছু কিছু অনুবাদ করা রয়েছে আল-কুরআনের ইংরেজি অনুবাদ থেকে। কেউ কেউ অনুবাদের নামে যুক্ত করেছেন নিজের মত, পথ ও ইচ্ছা। এ জাতীয় অনুবাদগুলোতে অনেক বিভ্রান্তি রয়ে গেছে।
এ অবস্থা দূর করার জন্য দীর্ঘদিন গবেষণা, পর্যালাচনা ও সম্পাদনা শেষে শুরু হয় ‘আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ’-এর কাজ। বিদ্যমান অনুবাদসমূহের সীমাবদ্ধতা এবং সেগুলো বোঝার ক্ষেত্রে বিদ্যমান অসুবিধাগুলো শনাক্ত ও দূর করার উদ্যোগ নেয়া হয়। পূর্বসূরি অনুবাদকদের অনুবাদসমূহ অধ্যয়ন ও পর্যালোচনা শেষে সম্ভাব্য ত্রুটি, সীমাবদ্ধতা, জটিলতা ও বিভ্রান্তি দূর করা হয়। গ্রহণ করা হয় সর্বসাধারণের জন্য সবচেয়ে সহজ ভাষা রীতি। শাব্দিক ও ভাবানুবাদের মধ্যে যেটি আল-কুরআনের মূল উদ্দেশ্যের সাথে অধিক সঙ্গতিপূর্ণ সেটাই গ্রহণ করা হয়। সকল ক্ষেত্রে নির্মোহ ও নিরপেক্ষ থেকে অনুবাদ সম্পন্ন করা হয়। এভাবে বাংলা ভাষায় অদ্যাবধি সম্পন্ন সকল অনুবাদের মধ্যে ‘আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ’ একটি সর্বজনগ্রাহ্য অনুবাদের দাবিদার হয়ে ওঠে। আশা করা যায়, এ অনুবাদখানা আল-কুরআনের বক্তব্য বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হিসেবে ভূমিকা পালনে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
Related products
আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ (নীল কালার) (হার্ডকভার)
বুক সাইজ: ১০X৭ইঞ্চি (পারটেক্স প্রিমিয়াম 70 Gsm of White)
Out of stock
আল-কুরআনুল কারীম বাংলা অনুবাদ
In stock
খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
In stock
নির্বাচিত তাফসির সূরা ফাতেহা
In stock
নূরানী কালার কোডেড তাজভীদ কোরআন (বড় সাইজ) (হার্ডকভার)
সহজ সরল বাংলা উচ্চারণ, অনুবাদ, শানে- নুযূল ও সংক্ষিপ্ত টীকাসহ
In stock

Reviews
Clear filtersThere are no reviews yet.