জায়নামাজ
৳125.00 Original price was: ৳125.00.৳92.00Current price is: ৳92.00.
লেখক : আহমাদ সাব্বির
প্রকাশনী : নাশাত
বিষয় : শিশু কিশোরদের বই
পৃষ্ঠা: ৬৮
কভার: হার্ড কভার
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
Out of stock
This product is currently sold out.
No worries! Enter your email, and we'll let you know as soon as it's back in stock.
একি আমার সৌভাগ্য? শৈশবেই বইয়ের সাথে আমার এক গভীর সম্পর্ক তৈরী হয়ে যায়৷ তারপর থেকে আজ অব্দি কত যে বই সংগ্রহ করেছি, পড়েছি— বাংলা, আরবী, উর্দু, ইংরাজি— তার কি আর ইয়ত্তা আছে? সুনির্দিষ্ট সংখ্যা, সত্যি বলছি, আমার অজানা৷ ক’জনই বা অমন করে পঠিত বইয়ের নাম-পরিমাণ হিশেব করে রাখে!
আমি তজ্জন্য বিশেষ কৃতজ্ঞ হিদায়াতুল্লাহ ভাইয়ের প্রতি৷ ক্লাশের বইয়ের বাইরেও যে পড়ার মতো বহু বই রয়ে গেছে তিনিই সম্ভবত প্রথম জানিয়েছিলেন আমাকে৷ আমার এমন বই প্রেমের প্রতি আরও একজনের অবদানের কথা মনে না করলে নয়— আমার জান্নাত আপা৷ কুষ্টিয়া ভার্সিটির ছাত্রী সংস্থার তুখোড় নেত্রী ছিলেন এক সময়; আমার বড় মামার ছোট মেয়ে৷ তিনি আমাকে নিয়মিত খোঁচাতেন বই পড়ার জন্য৷ দারুন সব বই পড়তে দিতেন তার সংগ্রহ থেকে৷ তার ঘরেই প্রথম দেখেছিলাম— দেয়াল সমান উঁচু করে বই সাজিয়ে রাখে কেউ! বছর কয়েক আগে এই জান্নাত আপার যখন বিয়ে হয়ে গেল আমি চোখের জলে ভেসেছিলাম, একদমই অকারণ৷
এসব কথা বলছি আজ যে কারণে— তারা আমাকে দারুন সব বই পড়তে দিতেন সন্দেহ নেই৷ তারপরও আমার শৈশবের সেই কচি মন ভিন্ন কিছু বই খুঁজে ফিরত৷ যা আমাকে কখনও কাউকে এনে দিতে দেখিনি৷ একটু বড় হয়ে নিজেই যখন পছন্দ মতন বই কিনতে শুরু করলাম তখনও আমি ঠিক সেই বইগুলো খুঁজে পেতাম না— যেসব আমার তখনকার শিশুমন তালাশ করে বেড়াতো৷
তখনকার অনুভূত সেই শূন্যতা থেকেই জায়নামাজের জন্ম৷ এখনকার শিশু যারা তাদের চিন্তার জগতে পরিবর্তন এসেছে, তারা আজ সেরকম ভাবে ভাবনা চিন্তা করে না যে ভাবনা সমূহে আমরা রাতদিন ভাবিত হতাম আমাদের শৈশবে৷ তাই চেষ্টা করেছি জায়নামাজে এখনকার শৈশব যাপনকারী শিশুদের চিন্তা জগতের প্রতিফলন ঘটাতে৷ কতটুকু পারলাম তা ছোট্ট পাঠকেরাই ভালো বলতে পারবে৷
ছোট্ট বন্ধুদের জন্য জায়নামাজ আমার প্রথম উপহার৷ শিশু পাঠকদের জন্য আমি প্রত্যহ ভাবনা তাড়িত হই৷ তাদের জন্য কিছু করার তাড়না আমার লেখক জীবনের শুরু থেকেই অনুভব করছি৷ আমার চিন্তা এবং বোদ্ধা ব্যক্তিদের পরামর্শে আগামির রত্নদের হাতে ক্রমান্বয়ে সুন্দর কিছু তুলে দিতে পারব বলে বিশ্বাস করি৷ এ পথে সবার সৌহার্দপূর্ণ ভালোবাসা কামনা করি, প্রবলভাবে৷
Related products
গল্পে আঁকা নবিদের জীবনী
3 in stock
গল্পে গল্পে ফুলকলির আসর
3 in stock
ছোটদের আশারায়ে মুবাশারা সিরিজ
In stock
ছোটদের দুআ ও হাদীস কার্ড প্যাকেজ (২০ টি কার্ড)
In stock
ছোটদের প্রতি নবিজির উপদেশ
In stock
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ (সা.) (শিশুতোষ সীরাহ)
3 in stock
সুলতান জালালুদ্দীন খাওয়ারিজম শাহ-এর : হারিয়ে যাওয়া পদরেখা
3 in stock

Reviews
Clear filtersThere are no reviews yet.