আদর্শ’র আলোচিত ৩টি বইয়ের প্যাকেজ
৳1,900.00 Original price was: ৳1,900.00.৳1,596.00Current price is: ৳1,596.00.
জিয়া হাসান
ফাহাম আব্দুস সালাম
ফয়েজ আহমদ তৈয়্যব
মুদ্রিত মূল্য : ৳ ১৯০০
প্রকাশনী : আদর্শ
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আদর্শ’র আলোচিত ৩টি বইয়ের প্যাকেজ
✅1. বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে
লেখালেখির শুরু যায়যায়দিনে; প্রবাস পিঞ্জর ও স্বদেশ বিহঙ্গ শিরোনামের দুটো নিয়মিত কলাম লিখতেন। পড়াশোনা: কুমিল্লা ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, য়ুনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনি ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল য়ুনিভার্সিটি। মলিকিউলার থেরাপিউটিক্সে পিএইচডি, পোস্ট-ডকে স্টেম সেল রিসার্চ— এখন কাজ করছেন রেগুলেটরি সায়েন্সে। গত দশ বছরে বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধের সংকলন “বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে” ফাহাম আব্দুস সালামের প্রথম বই। তার আগ্রহ: মনস্তত্ত্ব, ভাষা, রাজনীতি, বিজ্ঞান ও ধর্ম। ডকুমেন্টারি বানিয়েছেন ঢাকার ইতিহাস নিয়ে। ২০০৪ থেকে অস্ট্রেলিয়া প্রবাসী। ফাহাম আব্দুস সালাম, শেহভারের বাবা।
✅2. উন্নয়ন বিভ্রম
উন্নয়ন বিভ্রম গ্রন্থে জিয়া হাসান বাংলাদেশের বিগত দশকের জিডিপির রেকর্ড প্রবৃদ্ধির বয়ানের অন্তরালে মন্দা, চোষণ ও পাইকারি হারে তথ্য বিকৃতির না-বলা একটি ইতিহাস তুলে ধরেছেন। ২০১০-এর শেয়ার বাজার, এমএলএম ও আবাসন খাতের বাবল সৃষ্টির সময় থেকে লেখকের বিশ্লেষণের শুরু। ক্রম ধারাবাহিক এই বিশ্লেষণে বাবলগুলো চুপসে যাওয়ার পর ২০১৩-১৪ পর্যন্ত লুকিয়ে রাখা একটি মন্দা, ২০১৪-এর রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের পর ঋণ ও চোষণভিত্তিক ভোগ-ব্যয়ের উত্থান, ২০১৯-এর তারল্য সংকটে সেই উত্থানের যতিচ্ছেদ, কোভিডকালীন সময়ের আরেকটি লুকোনো মন্দাসহ অর্থনীতির বিবিধ গুরুত্বপূর্ণ বাঁককে— অব্যাহত উন্নয়নের বয়ানের বাইরে গিয়ে বাণিজ্যচক্রের উত্থান-পতনের ভিত্তিতে নতুন একটি ট্রাজেক্টরিতে উপস্থাপন করেছেন লেখক। তিনি দেখিয়েছেন, ২০২২ সালে এসে অস্বাভাবিক সরকারি ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে ফেরত দেওয়ার বাধ্যবাধকতাহীন ঋণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিবিধ বিশেষ সুবিধাপ্রাপ্ত অল্পকিছু পরিবারকেন্দ্রিক টাইকুনদের হাতে বাংলাদেশের আগামী দশকের উন্নয়ন ও কর্মসংস্থানের যে প্রত্যাশা সৃষ্টি করা হয়েছে সেই পরিকল্পনা অত্যন্ত ভঙ্গুর ও উন্নয়ন অর্থনীতির মৌলনীতির সাথে সাংঘর্ষিক। লেখকের মতে, এই ভঙ্গুরতাগুলো অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
✅3. অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা
উন্নয়ন কী? উন্নয়ন ও টেকসই উন্নয়নের পার্থক্য প্রায়োগিক অর্থে আসলে কী? আমাদের উন্নয়ন দর্শন কী? সেখানে কোনো ক্ষত আছে কি? আমাদের সাধারণ মানুষের জীবনে উন্নয়নের জোয়ার ও অপ্রতিরোধ্য উন্নয়ন কী অর্থ বহন করে— তার দুর্দান্ত এই ব্যাখ্যা হচ্ছে এই বই। উন্নয়ন কাদের জন্য করা হয়, কীভাবে অবকাঠামোগত উন্নয়ন হওয়া উচিত তা এই পুস্তকের মূল আলোচ্য। বইটিতে উন্নয়ন দর্শন এবং উন্নয়ন বাস্তবায়নকে খাতভিত্তিক আঙ্গিকে অত্যন্ত ক্রিটিক্যালি বিশ্লেষণ করা হয়েছে। ‘উন্নয়নের জোয়ার’, ‘অপ্রতিরোধ্য উন্নয়ন’, ‘উন্নয়নের মহাসড়ক’, ‘উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য বাংলাদেশ’ এসব প্রপঞ্চের অর্থটা মানুষের জন্মে, বেড়ে ওঠায়, যাপিত জীবনে, তার শিক্ষায়, চিকিৎসায়, কর্মসংস্থানে, নিরাপত্তায়, তার চারপাশের মাটি পানি বাতাস প্রাণ ও পরিবেশে ঠিক কী অর্থ বহন করে তা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা হয়েছে বইতে। উন্নয়ন বাংলাদেশের সাধারণ মানুষের ‘মানসম্পন্ন নিরাপদ পরিবেশবান্ধব সভ্য জীবনের’ টেকসই সংজ্ঞা হয়ে উঠেছে কি না তা বিভিন্ন প্রবন্ধের আলোকে উপস্থাপন করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে এবং সার্বিক অবকাঠামো দর্শনে কোনো ক্ষত আছে কি না, উন্নয়নের প্রপঞ্চ নির্মাণে রাজনৈতিক বাহাস ও স্ট্যান্টবাজির বিষয় আছে কি না তা দেখিয়েছেন লেখক। বাংলাদেশের উন্নয়ন দর্শনে অনেক সত্য-মিথ্যা ও মিথ আছে; কিন্তু জীবন আছে কি?
Related products
আরিফ আজাদের সেরা ৫টি বই
In stock
দারুল আরকাম প্যাকেজ ( টু-লাভারস + অনলি ফর ম্যান )
3 in stock
বিয়ে বিষয়ে ৩টি সেরা বই
18 in stock
শুধু বিবাহিত পুরুষের জন্য প্যাকেজ
Out of stock
শুধু বিবাহিত পুরুষের জন্য প্যাকেজ – ২
In stock
সিরাত প্যাকেজ ( আর রাহীকুল মাখতূম + রাসূল (সা.)-এর ২৪ ঘন্টার আমল )
In stock
হৃদয়ের বন্ধন প্যাকেজ
In stock

Reviews
Clear filtersThere are no reviews yet.