চুয়াত্তরের দুর্ভিক্ষ (হার্ডকভার)
৳1,200.00 Original price was: ৳1,200.00.৳840.00Current price is: ৳840.00.
লেখক : মহিউদ্দিন আহমদ
প্রকাশনী : ঐতিহ্য
বিষয় : প্রবন্ধ সংকলন, রাজনীতি ও দর্শন
- সারাদেশে ক্যাশ অন ডেলিভেরি ও হোম ডেলিভেরি সুবিধা।
- In Stock Products এ পাচ্ছেন ২৫-৮০% নিশ্চিত ছাড়!!
- সারাদেশে বই অর্ডার করার ২-৩ দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
চুয়াত্তরের দুর্ভিক্ষ
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকমাস যেতে-না-যেতেই দেশ যেন মুখ থুবড়ে পড়ে। মানুষের আকাক্সক্ষা আকাশছোঁয়া। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লাগামহীন মূল্যস্ফীতিতে মানুষ দিশেহারা। চুয়াত্তরে দেশ পড়ে বন্যার কবলে। অনেক গ্রামে কৃষকের ভিটেমাটি, ফসলের খেত পানিতে তলিয়ে যায়। চারদিকে অনাহার। কাজ নেই। কাজ ও খাবারের সন্ধানে মানুষ ভিড় জমায় শহরে। শুরু হয় অনাহারে মৃত্যুর মিছিল। সেই সঙ্গে যোগ হয় মহামারি। সারা দেশ একটা দুর্যোগের মধ্যে পড়ে যায়। এই দুর্ভিক্ষে কত মানুষের মৃত্যু হয়েছিল, তা নিয়ে এখনো আলোচনা ও বিতর্ক হয়। বাংলায় পঞ্চাশের ভয়াবহ মন্বন্তরের পর এটাই ছিল সবচেয়ে বড় দুর্ভিক্ষ। পাশাপাশি সরকারের খাদ্য ব্যাবস্থাপনার ত্রæটি এবং মুষ্টিমেয় কিছু লোকের সীমাহীন লোভ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। দেশের পত্র-পত্রিকায় এই দুর্ভিক্ষের নানান খবর বিস্তারিতভাবে ছাপা হয়েছে। পত্রিকাগুলো বেশিরভাগই ছিল সরকারের কিংবা সরকার-সমর্থক ব্যক্তিদের মালিকানায়। ব্যতিক্রম ছিল দৈনিক গণকণ্ঠ। গণকণ্ঠ পত্রিকায় প্রকাশিত দুর্ভিক্ষসংক্রান্ত খবর ও মন্তব্যগুলো নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এটি আমাদের নিয়ে যাবে পাঁচ দশক আগের সময়টিতে।
Related products
ইসলামি ব্যাংকব্যবস্থার শুভংকরের ফাঁকি
In stock
জামায়াতে ইসলামী – উত্থান বিপর্যয় পুনরুত্থান
In stock
তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা (পেপারব্যাক সংস্করণ)
In stock
পিনাকী ভট্টাচার্য রচনাবলি (১-৮ খন্ড একত্রে)
In stock
বিশ্ব বাণিজ্য ও আধিপত্যবাদ
In stock
লাইফ স্কিলস ফর ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সাকসেস
In stock
লাল সন্ত্রাস: সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি
In stock
সুদ হারাম : কর্জে হাসানা একটি সমাধান
In stock

Reviews
Clear filtersThere are no reviews yet.